শিরোনাম

সৈয়দপুরে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন

নিউজ ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরের নিয়ামতপুর খালেক পেট্রল পাম্পের পাশে সৈয়দপুর অক্সিজেন ডিপো নামে একটি গ্যাস সিলিন্ডারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, সম্পূর্ণরূপে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "সৈয়দপুরে গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন"

Leave a comment

Your email address will not be published.


*