নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ করিমের বাগান সংলগ্ন দাস বাড়িতে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে দাস বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে দাস বাড়ির অনিলের ঘরসহ অন্তত চারটি ঘর পুড়ে যায়।
স্থানীয়রা জানান, জ্বলন্ত চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিস কর্মীরা বলছেন, কীভাগে আগুন লেগেছে এবং আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment on "হাজীগঞ্জে আগুনে ৪ বাড়ি পুড়ে ছাই"