শিরোনাম

‘২০২৪ সালের পর দেশে কোনো গরীব থাকবে না’ : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : অাগামী ‘২০২৪ সালের পর দেশে কোনো গরীব থাকবে না’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

গতকাল (বৃহস্পতিবার) জাতীয় শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ‘লন্ডন ১৯৭১; অালোকচিত্র প্রদর্শনীর’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাংলাদেশে আমরা অনেক বিষয় সুপ্রতিষ্ঠিত করেছি। যেমন দেশে এখন গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত, নির্বাচন ব্যবস্থাও সুপ্রতিষ্ঠিত। তবে অর্থনৈতিক মুক্তির ক্ষেত্রে আমরা এখনও সুপ্রতিষ্ঠিত হইনি। এক্ষেত্রে আমাদের কিছু কাজ আছে। ২০৩০ সাল লাগবে না তার আগেই এ দেশ থেকে গরীব বিদায় হবে। ২০২৪ সালে বাংলাদেশে কোনো গরীব থাকবে না। ২০২৪ সালের পর ৭ থেকে ১৪ শতাংশ গরীব মানুষ যেমন, প্রতিবন্ধী, বৃদ্ধ মানুষ, অথর্ব তারাই রাষ্ট্রের উপর নির্ভর করবে।

বর্তমানে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি অনেকটা কমে এসেছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে অনেকের প্রচেষ্টায় মুক্তিযুদ্ধের ইতাহাস বিকৃতি থেকে আমরা অনেকটা মুক্তি পেয়েছি। এটা একটি ভালো দিক। এতে করে আমরা সঠিক ইতিহাস জানতে পারবো।

অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী অাসাদুজ্জামান নূর বলেন, অবহেলা বা পরিস্থিতি শিকার হয়ে মুক্তিযুদ্ধের অনেক চিহ্ন হারিয়ে আমরা ফেলেছিলাম। ২৫ বছর পর মুক্তিযুদ্ধ জাদুঘর করার পর দেখা গেলো মুক্তিযুদ্ধের অনেক নির্দেশন পাওয়া যাচ্ছে না। তবে এখন মুক্তিযুদ্ধের অনেক নির্দেশন পাওয়া যাচ্ছে। যেমন, লন্ডন ১৯৭১। এটা অামাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে অারো সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহারিয়ার অালম, সাবেক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মহিউদ্দিন আহমেদ, লন্ডন ১৯৭১ উদ্যোক্তা ও সমন্বয়কারী উজ্জ্বল দাশ, ফজলুল কবির তুহিন প্রমুখ।

basic-bank

Be the first to comment on "‘২০২৪ সালের পর দেশে কোনো গরীব থাকবে না’ : অর্থমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*