শিরোনাম

‘২১ ফেব্রুয়ারি এখন শুধু শোক নয়, উৎসবেরও দিন’

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি এখন শুধু শোক ও বেদনার দিন নয়। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার ভাষা অধিকার প্রতিষ্ঠার সর্বজনীন উৎসবের দিন। ’ আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

রওশন এরশাদ বলেন, ‘১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির আত্মত্যাগে বাঙালির ভাষার অধিকার অর্জিত হয়। তবে এরপরই একুশের বহুমাত্রিকতা প্রকাশ পেতে থাকে এবং সে লক্ষ্য পথে বাঙালি জাতি একাত্তরে পৌঁছে যায় বীরদর্পে। ’

তিনি আরও বলেন, ‘বাঙালির গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতায় একুশে ফেব্রুয়ারি সারা বিশ্বের বাংলা ভাষীদের জন্য অনন্য মহিমায় সমুজ্জ্বল একটি দিন। আত্মত্যাগ আর গৌরবে ভাস্বর মহান শহীদ দিবস। এ দিনটি বিশ্ববাসীর জন্য মাতৃভাষাকে সম্মান জানানোর উপলক্ষও বটে। ’

এ ছাড়াও বাণীতে বিরোধী দলীয় এই নেতা মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার সংগ্রামে আত্মদানকারী সব শহীদের পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। একইসঙ্গে শহীদের রুহের মাগফিরাত কামনা করেন।

basic-bank

Be the first to comment on "‘২১ ফেব্রুয়ারি এখন শুধু শোক নয়, উৎসবেরও দিন’"

Leave a comment

Your email address will not be published.


*