নিউজ ডেস্ক : প্রায় ৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল ফের চালু হয়েছে। বেলা পৌনে ১১টার দিকে যান চলাচল শুরু হয়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই আসিফ যান চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু এলাকায় আজ সোমবার সকাল ৭টার দিকে একটি ট্রাক পেছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়।
দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে আরও কয়েকটি যানবাহনের ধাক্কা লাগে। এতে নিহত ও অন্তত ৫ জন আহত হন। এ দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১০ কিলোমিটার যানজট দেখা দেয়। এসআই আসিফ আরও জানান, পুলিশের তৎপরতায় যান চলাচল শুরুর পরে যানজট পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে।

Be the first to comment on "৪ ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল স্বাভাবিক"