নিউজ ডেস্ক : আজ মঙ্গলবার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক এ টি এম জহুরুল হক মারা গেছেন। তিনি লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৮০ বয়স।
দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজার পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জনা গেছে।
১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অবসরে যাওয়ার পর দুই বছর ঢাকা ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এ টি এম জহুরুল হক।
এরপর ১৯৯৯ সাল থেকে ২০০৩ পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি।
এই শিক্ষক মৃত্যুর আগ পর্যস্ত স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সমাজ বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বে ছিলেন।

Be the first to comment on "অধ্যাপক জহুরুল হক আর নেই"