শিরোনাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসির সাক্ষাৎ বিকেলে

নিউজ ডেস্ক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধীন বিদায়ী নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে শেষ সাক্ষাত করবেন আজ মঙ্গলবার বিকেলে। আর সিইসি সংবাদ সংবাদ সম্মলনে শেষ বক্তব্য রাখতে পারেন ৮ ফেব্রুয়ারি বিকেলে। ইসির জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাতের সময় চেয়েছিলেন কমিশন। রাষ্ট্রপতি সময় দিয়েছেন ৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৩টায়। ইতিমধ্যে প্রধানমন্ত্রী সঙ্গে বিদায়ী ইসি গত ৫ ফেব্রুয়ারি শেষ সাক্ষাত করেছেন।

আগামীকাল ৮ ফেব্রুয়ারি বর্তমান সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলীকে বিদায় নিতে হবে। কেননা, তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব নিয়েছিলেন। তাই ৮ ফেব্রুয়ারি তারা পাঁচ বছর মেয়াদ পূর্ণ করবেন। এক্ষেত্রে ব্যাতিক্রম কেবল নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ।

তিনি ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্ব নেন। ফলে তিনি ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত স্বীয় পদেই থাকছেন। রাষ্ট্রপতির সঙ্গে শেষ সাক্ষাতে রকিব কমিশন তার পাঁচ বছরের নানা কার্যক্রম তুলে ধরবেন। এদিকে রাষ্ট্রপতি, নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিশন গঠন করায়, তাদের বরণ করে নেওয়ার অপেক্ষায় রয়েছে ইসি সচিবালয়। নতুন কমিশন শপথ গ্রহণের পরে দায়িত্ব নেবেন।

basic-bank

Be the first to comment on "রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইসির সাক্ষাৎ বিকেলে"

Leave a comment

Your email address will not be published.


*