নিউজ ডেস্ক : অনেকে হয়ত জানেনই না যে ব্যলন ডি’অর জয়ী পর্তুগাল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল খেলা ছাড়া আরও গুণ আছে। শীঘ্রই তেমনি একটা গুণের বহিপ্রকাশ দেখতে পাবেন ভক্তরা। ছোট পর্দায় অভিনয় করবেন এই সিআর সেভেন! চমক শুধু এটুকুই নয়, আরও আছে। ডেইলি মেইল, দি সানের মত গণমাধ্যম জানিয়েছে, রিয়াল তারকা ছাড়াও সিরিজটিতে অভিনয় করবেন হলিউড কাঁপানো অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি!
একেবারেই ভুয়া খবর নয়। তুরস্কের একটি টেলিভিশন সিরিজে জুটিবদ্ধ হবেন এই দুজন। এছাড়াও অভিনয় করবেন লেবাননের নামী পপ শিল্পী ন্যান্সি আজরাম। একটি সিরিয়ান শরণার্থী পরিবারের জীবনকাহিনী নিয়ে নির্মিতব্য টিভি সিরিজটির নাম ‘হায়াত কুপরুসু’। এপ্রিলের প্রথম সপ্তাহেই শুরু হবে এই টিভি সিরিজের শুটিং। লোকেশন হবে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে সিরিয়ার সীমান্তবর্তী এলাকায়।
এর আগে রোনালদোকে নিয়ে একটি ডকুমেন্টারি নির্মাণ করেছিলেন ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক অ্যান্থনি ওঙ্কে। ডকুমেন্টারির প্রয়োজনে তাকে সামন্য কিছু অভিনয়ও করতে হয়েছিল। কিন্তু এবার পুরদস্তুর অভিনেতা হিসেবেই ছোট পর্দায় আসছেন রোনালদো। তবে কোন চরিত্রে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

Be the first to comment on "অভিনয়ে আসছেন রোনালদো; নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি!"