নিউজ ডেস্ক : নিলাম চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১০ম আসরের। এই নিলামে বাংলাদেশের ৬ ক্রিকেটারের মধ্যে একজনের ভাগ্য নির্ধারিত হয়ে গেছে। তিনি হলেন এনামুল হক বিজয়। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে তাকে নিলামে তোলা হলেও কোনো দল তার প্রতি আগ্রহ দেখায়নি। এছাড়া বাকী পাঁচজন হলেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই পাঁচ ক্রিকেটারকে নিলামে ওঠানো হয়নি। তবে এবার আইপিএলে চমক দেখিয়েছেন দুই আফগান ক্রিকেটার মোহাম্মদ নবি এবং রশিদ খান। দুজনকে লুফে নিয়েছে ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। গত দুই বছর ধরে দারুণ পারফর্মেন্স দেখানো আফগানিস্তানের ক্রিকেটাররা এই প্রথম আইপিএলে খেলছে।

Be the first to comment on "আইপিএলে দল পেলেন না এনামুল; মুস্তাফিজের দলে দুই আফগান"