শিরোনাম

‘পাগলাটে’ বেন স্টোকসকে রেকর্ড দামে কিনল রাইজিং পুনে!

নিউজ ডেস্ক : আইপিএলের সপ্তম আসরে ১৪ কোটি টাকার বিনিময়ে যুবরাজ সিংকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এমন অর্থের অংক দেখে বিস্মিত হয়েছিল ক্রিকেট দুনিয়া। সেবার তো তাও এক ভারতীয় ক্রিকেটার এই মূল্য পেয়েছিলেন। আইপিএল ১০ সেই রেকর্ডও ভেঙে দিল। সাড়ে ১৪ কোটি টাকা দাম পেলেন বিদেশি তারকা বেন স্টোকস। প্রথম বিদেশি তারকা হিসেবে আইপিএলে এই বিশাল অংকে বিক্রি হলেন পাগলাটে ব্রিটিশ অল-রাউন্ডার।

তার দুর্দান্ত ফর্মের জন্য নিজের ন্যূনতম মূল্যের প্রায় ৭ গুণ বেশি দাম পেলেন তিনি। আসন্ন আইপিএলে রাইজিং পুনে সুপারজায়ান্টের জার্সি গায়ে খেলবেন স্টোকস। যে দলে মহেন্দ্র সিং ধোনিকে অধিনায়কের পদ থেকে সরিয়ে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে স্টিভেন স্মিথকে। স্টোকসের পাশাপাশি সোমবার ব্যাঙ্গালুরুতে আইপিএল নিলামে নজর কাড়লেন আরও এক বিদেশি। তাইমাল মিলস। যাকে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে দেখা গিয়েছিল। তার বোলিংয়ের প্রশংসা করেছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলিও। সেই মিলসকে ১২ কোটি টাকা দিয়ে কিনে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এক কথায় নিলামের সকালে ইংলিশ তারকাদেরই পাল্লাই ভারী ছিল।

এদিন নিলামে নজর ছিল বেশ কয়েকজন বিদেশিদের ওপর। যার মধ্যে অন্যতম হলেন প্যাট কামিনস। সাড়ে ৪ কোটির বিনিময়ে তাকে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। ১ কোটি টাকায় তারা দলে পেয়ে গেল কোরি অ্যান্ডারসনকেও। এদিকে, ট্রেন্ট বোল্টকে তুলে নিয়ে বাজিমাৎ করল কলকাতা নাইট রাইডার্স। ৫ কোটি টাকায় বিক্রি হলেন কিউয়ি পেসার। বিদেশি পেসারের দিকেই এ দিন শুরু থেকে ঝুঁকেছিল কেকেআর। ২ কোটি টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে বিক্রি হলেন ইংল্যান্ডের সীমিত ওভারের নেতা ইউয়িন মরগ্যান। তবে ইশান্ত শর্মা, ইরফান পাঠানের মতো ভারতীয় তারকারা এখনও পর্যন্ত কোনো দল পাননি।

basic-bank

Be the first to comment on "‘পাগলাটে’ বেন স্টোকসকে রেকর্ড দামে কিনল রাইজিং পুনে!"

Leave a comment

Your email address will not be published.


*