শিরোনাম

‘আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়’

নিউজ ডেস্ক : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়। দলীয় কেন্দাল দূর করতে হবে। দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। নিয়ম শৃঙ্খলা মানা না হলে দলের কাঠামোতে থাকার কারো অধিকার কারো নেই। আজ দুপুরে ঢাকা থেকে চট্টগ্রাম যাবার পথে কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় এক পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, হাতে বেশি সময় নেই। আগামী দুই বছর পরেই আমাদের চ্যালেঞ্জ। তাই নেতা কর্মীদের গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করতে হবে। এর আগে মন্ত্রী ঢাকা থেকে কুমিল্লা আসার পথে কুমিল্লার দাউদকান্দি, আলেখারচরসহ বিভিন্ন এলাকায় পথসভায় অংশগ্রহণ করেন। দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদের প্রতিটি সভায় দলীয় প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

basic-bank

Be the first to comment on "‘আওয়ামী লীগ যেন আওয়ামী লীগের শত্রু না হয়’"

Leave a comment

Your email address will not be published.


*