শিরোনাম

আগামীতে ৫ জন পাবেন রোকেয়া পদক

নিউজ ডেস্ক : নারী উন্নয়ন ও নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় জন্য এতদিন দুজন নারীকে রোকেয়া পদক দেওয়া হতো। এখন থেকে সেই পুরস্কার ৫ জনকে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক বিতরণ অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
এবার আরোমা দত্ত ও বেগম নূরজাহানকে রোকেয়া পদক প্রদান করা হয়। এসময় রোকেয়া পদক দুজন থেকে বাড়িয়ে ৫ জন দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
পদক পাওয়ার পর আরোমা দত্ত বলেন, ‘এ পুরস্কার সব সংগ্রামী নারীর। আমি শুধু বাহক। ’
বেগম নূরজাহান বলেন, পদক পেয়ে দায়িত্ব বেড়ে গেলো। আরও নিবেদিত হয়ে কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

basic-bank

Be the first to comment on "আগামীতে ৫ জন পাবেন রোকেয়া পদক"

Leave a comment

Your email address will not be published.


*