নিউজ ডেস্ক : রাজধানীর আজিমপুরে ‘জঙ্গি আস্তানায়’ পুলিশের অভিযানে আহত অবস্থায় আটক তিন নারী জঙ্গিদের মধ্যে একজন রূপনগরে নিহত মেজর (অবঃ) জাহিদুলের স্ত্রী জেবুন্নাহার শিলা। অপর দুই নারী জঙ্গির নাম শাহেলা ও শারমিন বলে জানা গেছে।
ওই বাসা থেকে মেজর জাহিদের দুই শিশু সন্তান জুনায়েরা (৬) ও মারিয়াম (১) কেও উদ্ধার করেছে পুলিশ। তাদের একজন নারী পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে। তারা অক্ষত আছে।
শনিবার (১০ আগস্ট) সন্ধ্যার পর আজিমপুরে জঙ্গি আস্তানার খোঁজ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। অভিযান চালাতে গেলে ভেতরে থাকা নারী জঙ্গিরা পুলিশকে ছুরিকাঘাত ও মরিচের গুড়া মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের আটক করে পুলিশ।এ ঘটনায় আহত হয়েছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের পাঁচ সদস্য।

Be the first to comment on "আটক নারী জঙ্গিদের একজন রূপনগরে নিহত জাহিদুলের স্ত্রী"