শিরোনাম

বিপিএলের চতুর্থ আসর ৪ নভেম্বর

নিউজ ডেস্ক : চলতি বছরের ৪ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের চতুর্থ আসর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক প্রেস রিলিজে এমনটি নিশ্চিত করা হয়। যেখানে ৩০ সেপ্টেম্বর প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

এবারের আসরে অংশগ্রহন করবে ৭টি দল। খুলনা ও রাজশাহী বিভাগের ফ্র্যাঞ্চাইজি বিপিএলে আবারও ফিরছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে থাকছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এছাড়াও রয়েছে বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।

তবে বিপিএলের কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে চতুর্থ আসরে অংশ নিতে পারছে না সিলেট সুপারস্টারস।

বিপিএলের খুলনা ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি স্বত্ত্ব বিক্রি করতে বিসিবি চারটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ, তানভির ফুড লিঃ (মেঘনা গ্রুপের একটি প্রতিষ্ঠান) ও ল্যাবএইড গ্রুপ।

জেমকন গ্রুপ, ম্যাংগো এন্টারটেইনমেন্ট লিঃ যথাক্রমে খুলনা ও রাজশাহীর মালিকানা পেতে আগ্রহ প্রকাশ করেছে।ঈদ-উল-আযাহার ছুটির পরই কারা দল পাচ্ছে তা প্রকাশ করবে বিসিবি।

বিপিএলের প্রথম দুটি আসরে শিরোপা জেতে ঢাকার ফ্র্যাঞ্চাইজি। সর্বশেষ ও তৃতীয় আসরে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শিরোপা ঘরে তোলে নতুন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

basic-bank

Be the first to comment on "বিপিএলের চতুর্থ আসর ৪ নভেম্বর"

Leave a comment

Your email address will not be published.


*