নিউজ ডেস্ক : আত্মসমর্পণে অনিচ্ছুক জঙ্গিরা, গ্রেনেড বিস্ফোরণের হুমকি
রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার তিনতলা একটি বাড়িতে থাকা জঙ্গিরা আত্মসমর্পণের আহ্বানে সাড়া দিচ্ছেন না। জানা গেছে তারা বুকে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, ভোর সোয়া ৫টা থেকে এখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অবস্থান করছে; প্রয়োজনের জন্য তৈরি রয়েছে আরও পাঁচটি ইউনিট। ”
তিনি বলেন, “যারা ভেতরে আছে তাদের বারবার অত্মসমর্পণ করতে বলা হচ্ছে। কিন্তু তারা ভেতর থেকে বলছে-তাদের শরীরে গ্রেনেড বাঁধা, গ্রেপ্তারের চেষ্টা করলে বিস্ফোরণ ঘটাবে।
জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার মধ্যরাত থেকে ‘সূর্য বাড়ি’ নামে ভবনটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড টান্সন্যাশনাল ইউনিট (সিটি)।
শনিবার সিটির প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন, পূর্ব আশকোনা হাজিক্যাম্পের কাছে তিনতলা বাড়িটি ঘিরে রাখা হয়েছে। সকালে জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়েছে। তবে তারা সে আহ্বান নাকচ করেছেন।
তিনি বলেন, ‘বাড়িটিতে নব্য জেএমবির এক শীর্ষ নেতা রয়েছেন। তার সঙ্গে নারীসহ বেশ কয়েকজন জঙ্গি রয়েছেন বলে জানতে পেরেছি। ‘
মনিরুল ইসলাম বলেন, ‘জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে। তাদের আত্মসমর্পণ করতে বলা হলে বুকে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে। ‘
সিটি প্রধান আরও জানান, তবে আমরা এখনও তাদের আত্মসমর্পণের চেষ্টা চালিয়ে যাচ্ছি। শেষ পর্যন্ত এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।
আত্মসমর্পণে অনিচ্ছুক জঙ্গিরা, গ্রেনেড বিস্ফোরণের হুমকি

Be the first to comment on "আত্মসমর্পণে অনিচ্ছুক জঙ্গিরা, গ্রেনেড বিস্ফোরণের হুমকি"