শিরোনাম

আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলা

নিউজ ডেস্ক : আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের জার্মান কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। ট্রাক নিয়ে চালানো ওই হামলায় দু’জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এ হামলা চালানো হয়। হামলায় ৮০ জনেরও বেশি আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। এ মাসের শুরুর দিকে কুন্দুজ শহরে জোটের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিশোধের অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা। তালেবান জঙ্গিরা আফগান সৈন্যদের ঘিরে ফেলার পর সৈন্যরা বিমান বাহিনীর সাহায্য চেয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনায় ৩০ জন বেসামরিক লোক মারা গিয়েছিল; যাদের অনেকেই প্রাণ হারান বিমান হামলায়। দেশটিতে জার্মানির প্রায় ১ হাজার সৈন্য মোতায়েন রয়েছে; এর বেশিরভাগই রয়েছে বাল্খে।

basic-bank

Be the first to comment on "আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে হামলা"

Leave a comment

Your email address will not be published.


*