নিউজ ডেস্ক : আগামী ২৪ ঘণ্টা সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুরের বগুড়ায় ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেতুলিয়ায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় বাতাসের গতিবেগ উত্তর, উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার।
এ ছাড়া আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে- মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ১৮ মিনিটে।

Be the first to comment on "আবহাওয়া শুষ্ক থাকবে, তাপমাত্রা প্রায় অপরিবর্তিত"