নিউজ ডেস্ক : তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার রোম্যান্টিক চরিত্রের মানুষ। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে তিনি বাস্তববাদী।
এ কথা বললেন বিপাশা বসু।
বিপাশার কথায়, কর্ণ অত্যন্ত রোম্যান্টিক, এ ব্যাপারে তিনি কর্ণের সমকক্ষ নন। তিনি ভীষণ বাস্তববাদী। এভাবে পরস্পরকে ব্যালান্স করে চলেন তাঁরা।
এ বছরের এপ্রিলে টিভি অভিনেতা কর্ণ সিংহ গ্রোভারকে বিয়ে করেন বিপাশা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, দুজনের মধ্যে সম্পর্ক খুব একটা ভাল যাচ্ছে না।
এ বিষয়ে বিপাশার মন্তব্য, তিনি খবরের কাগজ পড়েন না। তবে সোশ্যাল মিডিয়া থাকায় গুজব সবই কানে এসেছে তাঁর। কিন্তু নিজের জীবনের সম্পর্কে সব থেকে ভাল তিনিই জানেন।
বিয়ের আগে কর্ণ-বিপাশা একসঙ্গে ‘অ্যালোন’ ছবিতে কাজ করেন। তখন থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ফের তাঁদের একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিজে জানতে চাওয়া হলে বিপাশা জানান, এ ধরনের অনেক অফার পেয়েছেন তাঁরা। কিন্তু ডেট, আর্থিক দিক-সব কিছু ঠিকঠাক হতে হবে।
সূত্র: এবিপি

Be the first to comment on "আমার স্বামী রোম্যান্টিক, কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বাস্তববাদী: বিপাশা"