নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার জঙ্গি আস্তানায় অভিযানে এক নারীর ‘আত্মঘাতী’ বিস্ফোরণে আহত শিশু সাবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। শনিবার দুপুর ২টায় কুর্মিটোলা মেডিক্যালের একটি অ্যাম্বুলেন্সে তাকে ঢামেকে নেওয়া হয়।
হাসপাতালের নথিতে লেখা হয়, আহত শিশুর নাম সাবিনা। তার বয়স চার বছর।
জানা গেছে, শিশুটির বাম বুকে ও পেটে স্প্লিন্টার লেগেছে।
শুক্রবার মধ্যরাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ‘সূর্য ভিলা’ নামের তিনতলা একটি বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একপর্যায়ে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সেখান থেকে চারজন আত্মসমর্পণ করেন। পরে পুলিশের অভিযানে দুজন নিহত হয়।
আশকোনায় বোমা বিস্ফোরণে আহত শিশু সাবিনা ঢামেকে

Be the first to comment on "আশকোনায় বোমা বিস্ফোরণে আহত শিশু সাবিনা ঢামেকে"