শিরোনাম

আসছে মোস্তফা কামাল রাজের ‘পোস্ট গ্র্যাজুয়েট’

নিউজ ডেস্ক : এই শহরে দিনে রাতে কত কিছু না ঘটে যায়। আলো আঁধারীতে দুঃখ জমে যায়, সুখের উচ্ছ্বাসে আনন্দ ফোয়ারা ভেসে যায়।

এই শহরেই আমাদের চোখের আড়ালে দৈনন্দিন জীবনের হাসি-কান্নার ছোপ ছোপ গল্প তৈরি হয়। এই শহরের কতশত পরিবারের ভেতরে কত রোমাঞ্চ-কষ্ট- প্রেম-ভালোবাসার কথকতা তৈরি হয়। ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা মিলিয়ে অণুগল্প, অসংখ্য অণুগল্প মিলিয়ে তৈরি হয় গল্প। সেসব গল্প আমাদের শোনা হয় না, কিংবা চোখের সামনে পড়লেও হয়তো আমরা এড়িয়ে যাই কিংবা আমাদের চোখেই পড়ে না। এসব গল্পই এবার টিভি পর্দায় উঠে আসছে।
নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজের হাতে এই শহরের দৈনন্দিন জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে একশো চার পর্বের ধারাবাহিক ‘পোস্ট গ্র্যাজুয়েট। ‘ পরিচালনার পাশাপাশি গল্পও লিখেছেন তিনি। তার সাথে লিখেছেন আসাদ জামান। আগামী বছরের ফেব্রুয়ারিতে বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত হতে যাচ্ছে ‘পোস্ট গ্র্যাজুয়েট। ‘

তারকাবহুল এই ধারাবাহিকে অভিনয় করেছেন, চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি। এছাড়াও সাজু খাদেম, হাসান মাসুদ, ফারুক আহমেদ, ডা: এজাজুল ইসলাম, সোহেল খান, আরফান, সিদ্দিকুর রহমান, আজমেরী আশা, তাসনুভা তিশা, শাহনাজ খুশি, শামীমা নাজনীন, কামাল হোসেন বাবর, জয়রাজ, নবী, রাজু।

basic-bank

Be the first to comment on "আসছে মোস্তফা কামাল রাজের ‘পোস্ট গ্র্যাজুয়েট’"

Leave a comment

Your email address will not be published.


*