শিরোনাম

আসছে ‘I am Bolt’ (ভিডিও সহ)

নিউজ ডেস্ক : উসাইন বোল্টের ওপর আসছে ডকুমেন্টারি। নাম ‘I am Bolt’। বিশ্বের বিভিন্ন সিনেমা হলে ২৮ নভেম্বর মুক্তি পাবে স্প্রিন্ট কিংবদন্তিকে নিয়ে তৈরি এই তথ্যচিত্র। বিশ্ব ইতিহাসের সেরা স্প্রিন্টারের বোল্ট হয়ে ওঠার গল্পটা জানানো হয়েছে এই ডকুমেন্টারিতে।

জ্যামাইকান বিদ্যুৎ বোল্ট অলিম্পিকে ‘ট্রিপল ট্রিপল’ এর ইতিহাস গড়া দৌড়বিদ। ৯টি সোনা জিতেছেন স্প্রিন্টে। যার ধারে কাছে নেই কেউ। কিন্তু দিনের পর দিন কঠোর পরিশ্রম আর অধ্যাবসায়ে নিজেকে বিশ্ব সেরা হিসেবে গড়েছেন। ধরে রেখেছেন আরো বেশি পরিশ্রম করে। ৩০ বছরের স্প্রিন্ট বিস্ময় থেকে গেছেন সবার ধরা ছোঁয়ার বাইরে। কিভাবে?

এই ফিল্মের শুটিং হয়েছে বেইজিং, লন্ডন, রিও, জার্মানি ও লন্ডনে। বোল্ট নিজেও রোমাঞ্চিত এর মুক্তির আগে, “আমার জীবন আসলে কেমন মানুষকে সেটা দেখানোর লক্ষ্যেই এই ফিল্ম তৈরি হয়েছে। আজ আমি যেখানে সেখানে পৌঁছাতে আমাকে কি করতে হয়েছে, কেমন উত্থান-পতনের মধ্য দিয়ে যেতে হয়েছে, আমার ভাবনাগুলো বা কেমন, এসব আছে এখানে। ‘আই অ্যাম বোল্ট’ এ সবাই সত্যিকারের আমাকে দেখতে পাবে ভেবেই শিহরিত আমি।”

basic-bank

Be the first to comment on "আসছে ‘I am Bolt’ (ভিডিও সহ)"

Leave a comment

Your email address will not be published.


*