নিউজ ডেস্ক : ইউএস ওপেনের ফাইনালে উঠতে পারলেই রেকর্ড গড়তেন অ্যান্ডি মারে। কিন্তু হলো না। জাপানের কেই নিশিকোরি এই বৃটিশের হৃদয় ভেঙ্গে উঠে গেলেন সেমিফাইনালে। আজ বৃহস্পতিবার (বাংলাদেশ সময়) নিউ ইয়র্কের ফ্লাশিং মিডোতে ৫ সেটের ম্যারাথন কোয়ার্টার ফাইনালে নিশিকোরি মারেকে হারিয়েছেন ১-৬, ৬-৪, ৪-৬, ৬-১, ৭-৫ এ।
এবারের উইম্বলডনের চ্যাম্পিয়ন মারে। ২৯ বছরের খেলোয়াড় এই বছর আগের তিনটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে খেলেছেন। দুটিতে রানার আপ। ইউএস ওপেনে ফেভারিট ছিলেন। ফাইনালে খেলবেন তা তো ভাবাই যাচ্ছিল। তেমনটা হলে ১৯৬৮ সালের পর চতুর্থ খেলোয়াড় হিসেবে এক বছরে চার গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে খেলার রেকর্ড হতো মারের। তা না হয়ে এই বছর কোনো গ্র্যান্ড স্ল্যামে এতো তাড়াতাড়ি বিদায় হলো তার।
৩ ঘণ্টা ৫৭ মিনিটের এই লড়াই। দ্বিতীয় বাছাই মারে দুই সেটের লিডে ছিলেন। কিন্তু বৃষ্টিতে খেলা থামলো। ছাদ ঢাকা পড়লো। আর্থার অ্যাশ স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম বদলালো। এই সময়ে বিশ্রাম পেয়ে কৌশল বদলালেন ২০১৪ আসরের রানার্স আপ নিশিকোরি। ষষ্ঠ বাছাই এই খেলোয়াড় এরপর আরো দারুণ খেলে ম্যাচটা জিতে নিলেন। সেমিফাইনালে তিনি খেলবেন সুইজারল্যান্ডের স্তান ওয়ারিঙ্কার সাথে। ওয়ারিঙ্কা কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্তিন দেল পোত্রোকে।
ইউএস ওপেন থেকে মারের বিদায়

Be the first to comment on "ইউএস ওপেন থেকে মারের বিদায়"