শিরোনাম

রাশিয়ায় শিক্ষার্থীদের নগ্ন করে নবীনবরণ

নিউজ ডেস্ক : অপরাধীদের নির্বাসনে পাঠানোর জন্য কুখ্যাত রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল!‌ সেখানেই কেমেরোভো বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ উৎসবে উঠল বিস্ফোরক অভিযোগ। ছাত্রছাত্রীদের দাবি, তাঁদের নগ্ন করে ছবি তোলাতে বাধ্য করেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী। এই দাবি উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ তাঁদের নগ্ন ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটগুলোতে। যদিও অভিযোগ মানতে নারাজ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ছাত্রছাত্রীরা স্বেচ্ছায় এই কাণ্ড ঘটিয়েছে। কারণ ছবিতে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা প্রায় সকলেই নগ্ন অবস্থাতেই হাসছে। শিক্ষার্থীদের পাল্টা দাবি, কর্তৃপক্ষ আগেই বলে রেখেছিলেন, নগ্ন হতে অস্বীকার করলে কিংবা গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকলে তাঁদের শারীরিক নির্যাতন করা হবে। কয়েকজন শিক্ষার্থী ছবি তোলাতে অস্বীকার করায় তাঁদের মারধর করারও অভিযোগ উঠেছে। এই কাজে কলেজের কয়েকজন উঁচু ক্লাসের শিক্ষার্থী শিক্ষকদের সাহায্য করেছেন বলে দাবি নতুন ছাত্রছাত্রীদের। ছাত্রীদের মধ্যে যাঁরা নগ্ন হতে অস্বীকার করেছিলেন, তাঁদের পরীক্ষায় ভাল নম্বর দেয়ার প্রতিশ্রুতিও দেয়া হয়। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও, ইতিহাস বিভাগের এক শিক্ষককে বরখাস্ত করেছে ওই কলেজের পরিচালন সমিতি।
সূত্র: ‌আজকাল

basic-bank

Be the first to comment on "রাশিয়ায় শিক্ষার্থীদের নগ্ন করে নবীনবরণ"

Leave a comment

Your email address will not be published.


*