নিউজ ডেস্ক : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় এক শহরে উপজাতীয়রা আজ শনিবার আল-কায়েদার ১৩ যোদ্ধাকে হত্যা করেছে। এক নিরাপত্তা কর্মকর্তা এ কথা জানিয়েছে।
তিনি বলেন, জিহাদিরা রাতে আবিয়ান প্রদেশের লোদের শহরের সরকারি ভবনগুলোতে হামলা চালিয়ে এগুলো নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায়। এ সময় তারা সশস্ত্র বাসিন্দাদের তীব্র প্রতিরোধের মুখে পড়ে। উভয়পক্ষের মধ্যে দুই ঘন্টা বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে টিকতে না পেরে জঙ্গিরা পিছু হটে।
গত বৃহস্পতিবার আল-কায়েদা যোদ্ধারা আবিয়ান প্রদেশের যে তিনটি শহরে প্রবেশ করে লোদার তার একটি। তবে শুক্রবার স্থানীয় উপজাতীয়দের প্রতিরোধের মুখে তারা পিছু হটে।

Be the first to comment on "ইয়েমেনে উপজাতীয়দের সঙ্গে সংঘর্ষে ১৩ জঙ্গি নিহত"