শিরোনাম

ঈদের ছুটি শেষ, আজ অফিস

নিউজ ডেস্ক : পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে সচিবালয়সহ সরকারি সব অফিস খুলছে আজ বৃহস্পতিবার। ঈদুল আজহার তিন দিন ছুটি, শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে মঞ্জুরি ছুটি মিলে এবার টানা মোট ৬ দিনের ছুটি মিলেছে চাকরিজীবীদের। আগামী ২৪ সেপ্টেম্বর শনিবার সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ১১ সেপ্টেম্বর ছুটি ঘোষণা করা হয়।
ঈদের ছুটির পর প্রথম দিনের অফিস থাকে অনেকটাই কর্মচাঞ্চল্যহীন। অনেকেই ছুটিতে থাকেন। যারাও আসেন ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময়েই মূলত প্রথম দিনের অফিস কাটিয়ে দেন। দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হয়েছে মঙ্গলবার। ঈদের দিনের সঙ্গে এর আগের ও পরের দিন সরকারি ছুটি থাকে। ছুটির এ নিয়ম বেসরকারি খাতেও পালন করা হয়।

basic-bank

Be the first to comment on "ঈদের ছুটি শেষ, আজ অফিস"

Leave a comment

Your email address will not be published.


*