নিউজ ডেস্ক : নাটক আর কাকে বলে! ক্রিস্তিয়ানো রোনালদোর বাল্যকালের ক্লাব স্পোর্টিং লিসবনের কাছে হারা তখন সময়ের ব্যাপার মাত্র। বোঝা যাচ্ছে, ৫ বছরের মধ্যে নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ হারতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ৮০ মিনিটেও দুই গোলে পিছিয়ে তারা। বর্তমান চ্যাম্পিয়নরা তাদের তালিসমান রোনালদোতে উজ্জীবীত হয়েই পেছন থেকে উঠে এসে নাটকীয় জয় ছিনিয়ে নিল। ২-১ গোলের জয়ে শেষ হাসি নিয়েই মাঠ ছাড়লো তারা।
গেল রাতে দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্রুনো সিজার স্পোর্টিংকে লিড এনে দিলেন। টেনশন বাড়তে থাকা ঘরের দর্শকদের সামনে সেই গোল আর শোধ করতে পারে না রিয়াল। এরপর একেবারে শেষে দুটি নাটকীয় মুহূর্তের আগমন। ৮৯ মিনিটে রোনালদোর ফ্রি-কিকের গোলে সমতা এনে ফেলে রিয়াল। অন্তত হার এড়ানোর স্বস্তি তখন তাদের শিবিরে। ১২ বছর বয়স থেকে ১৮ বছর পর্যন্ত স্পোর্টিংয়ে খেলেছেন রোনালদো। সেই দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে তিন দেখায়ই গোল করলেন ৩বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার।
কিন্তু জুভেন্তাসে মাঝের দুই বছর কাটিয়ে আসা আলভারো মোরাতার ঝলক দেখানোর বাকি তখনো। ওটা স্টপেজ টাইমের শেষ প্রায়। হামেস রদ্রিগেজের ক্রস থেকে বল উড়ে আসে। সেটিকে মোরাতা জালে জড়িয়ে রিয়ালের নাটকীয় ফেরাকে পূর্ণতা দেন মোরাতা। প্রায় নিশ্চিত হারকে জয়ে রূপ দিয়ে উৎসব শুরু হয় রিয়ালের ঘরে।

Be the first to comment on "শেষ সময়ের হারা ম্যাচ জিতল রিয়াল"