শিরোনাম

উষ্ণ পানিতে লেবু আর মধু সত্যিই ওজন কমায়?‌

নিউজ ডেস্ক : সকালে উঠে এক গ্লাস উষ্ণ গরম পানিতে এক চামচ মধু আর লেবুর রস। অনেকেই এই পানীয় ছাড়া সকালের শুরু ভাবতেই পারেন না।

ধারণা রয়েছে, রোজ সকালে খালি পেটে এই মধু, লেবু, পানি পান করলে ওজন কমে। সত্যিই কি তাই?‌ কী বলছেন চিকিৎসকরা?‌
❏‌ ওজন কমে?‌
চিকিৎসকরা বলছেন এই ধারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে ওজন না কমালেও ওজনের নিয়ন্ত্রণে সাহায্য করে লেবু, মধু আর উষ্ণ গরম পানি। কারণ সকালে খালি পেটে এটি পান করলে পেট পরিষ্কার হয়। সেই সঙ্গে অনেকক্ষণ পেট ভরা থাকে। ফলে খিদে কম পায়।

❏‌ এনার্জি বাড়ায়—এই পানীয় দারুণভাবে এনার্জি বাড়ায়। ওয়ার্কআউটের আগে এক গ্লাস পান করলে ক্লান্ত লাগবে না।

❏‌ হজমে সাহায্য—উষ্ণ গরম পানিতে লেবু, মধু মিশিয়ে পান করলে হজম শক্তি বাড়ে। কোষ্ঠকাঠিন্য দূর হয়।

❏‌ রোগ প্রতিরোধ—এই পানীয় রোগ প্রতিরোধেও সাহায্য করে। লেবু, মধু শরীরে ভিটামিন বি, সি, ফসফরাস, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়ামের জোগান দেয়। ফলে অ্যালার্জি, সর্দিকাশি দূরে থাকে।

❏‌ ইউরিন ইনফেকশন থেকে রেহাই—এই পানীয় মূত্রনালী পরিষ্কার করে। ফলে সংক্রমণ হয় না।

❏‌ উজ্জ্বল ত্বক—রোজ ঘুম থেকে উঠে উষ্ণ গরম পানিতে লেবু, মধু মিশিয়ে পান করলে ত্বকেও তার প্রভাব পড়ে। এই পানীয় রক্ত পরিশোধন করে। কোলাজেনের মাত্রা বাড়ায়। ফলে ত্বক হয় বেদাগ। ‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "উষ্ণ পানিতে লেবু আর মধু সত্যিই ওজন কমায়?‌"

Leave a comment

Your email address will not be published.


*