শিরোনাম

ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিতব্য ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। জানা যায়, আজ মঙ্গলবার সকাল দেড়টার দিকে ‘সি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. আসাদুজ্জামান ভিসি ড. হারুন-উর রশিদ আসকারীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এসময় ইউনিটের সদস্য অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন এবং সহকারি অধ্যাপক আব্দুল জলিল পাঠান উপস্থিত ছিলেন। ‘সি’ ইউনিটে ২ শত ২৫ টি নির্ধারীত আসনের বিপরীতে ৯ হাজার ৮ শত ৭৮ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করে। গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষার ফল ও মেধা তালিকায় সাক্ষাৎকারের তারিখ বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.iu.ac.bd) থেকে পাওয়া যাবে।

basic-bank

Be the first to comment on "ইবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ"

Leave a comment

Your email address will not be published.


*