শিরোনাম

ঋণের সুদহার কমাতে ৫৬ ব্যাংকের সঙ্গে বৈঠক

নিজস্ব প্রতিবেদক : ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণের সুদহার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের এসএমই বিভাগ। একইভাবে বেপরোয়া সার্ভিস চার্জেও লাগাম টানা হচ্ছে। চলতি মাসে এ সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সার্কুলার জারি করা হবে বলে ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বুধবার তৃতীয় দফায় দেশে কার্যরত ২৬টি সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগ। বৈঠকে সভাপতিত্ব করেন এসএমই বিভাগের মহাব্যবস্থাপক স্বপন কুমার রায়। এ সময় ২৬ ব্যাংকের এসএমই বিভাগের প্রতিনিধিসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার বৈঠকে অংশ নেয়া ব্যাংকগুলোর মধ্যে- এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, হাবিব, সিটি ব্যাংক এনএ, পূবালী, রূপালী, প্রাইম, প্রিমিয়ার, ইউসিবিএল, ন্যাশনাল, স্ট্যান্ডার্ড, উত্তরা, ইসলামী, শাহজালাল ইসলামী, সোস্যাল ইসলামী ব্যাংকসহ আরও কয়েকটি। এর আগে দুই দফায় ৩০ ব্যাংকের সঙ্গের বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ। এতে ঋণের উচ্চ সুদহার ও বেপরোয়া সার্ভিজ চার্জ যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর মতামত জানতে চাওয়া হয়।

 

basic-bank

Be the first to comment on "ঋণের সুদহার কমাতে ৫৬ ব্যাংকের সঙ্গে বৈঠক"

Leave a comment

Your email address will not be published.


*