শিরোনাম

এইমস-এ ভর্তি অসুস্থ সুষমা, হতে পারে কিডনি প্রতিস্থাপন

নিউজ ডেস্ক : হাসপাতালে ভর্তি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। কিডনি সংক্রান্ত অসুস্থতা নিয়ে গত সপ্তাহের মঙ্গলবার দিল্লির এইমস-এ ভর্তি হয়েছেন তিনি। বুধবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন সুষমা।

হাসপাতাল সূত্রের খবর, গত ৭ নভেম্বর তাঁকে কার্ডিও-থোরাসিক বিভাগের প্রধান বলরাম আইরানের পর্যবেক্ষণে ভর্তি করা হয়। তাঁর ডায়ালিসিস চলছে। এমনকী, কিডনি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন পরীক্ষানিরীক্ষাও করা হচ্ছে। গত ২০ বছর ডায়াবেটিসে আক্রান্ত থাকার ফলেই তাঁর কিডনির সমস্যা দেখা দিয়েছে বলে মত চিকিৎসকদের। তবে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন কার্ডিও-থোরাসিক বিভাগের প্রধান।

এ দিন সকাল ১০টা নাগাদ সুষমা টুইট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘কিডনি ঠিক মতো কাজ না করায় আমি এইমস-এ ভর্তি আছি। এই মুহূর্তে ডায়ালিসিস চলছে। কিডনি প্রতিস্থাপনের জন্য পরীক্ষানিরীক্ষা চলছে। ঈশ্বর আশীর্বাদ করবেন।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "এইমস-এ ভর্তি অসুস্থ সুষমা, হতে পারে কিডনি প্রতিস্থাপন"

Leave a comment

Your email address will not be published.


*