নিউজ ডেস্ক : সুপার ওভারে ভারতকে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশের প্রতিবন্ধী ক্রিকেট দল।
মঙ্গলবার রাঁচিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুই দলই ১৪৭ করলে খেলা অমীমাংসিতভাবে শেষ হয়। পরে ফল নির্ধারণী সুপার ওভারে ভারতের ব্যাটসম্যানরা চার রান করেন।
জবাব দিতে নেমে প্রথম বলেই ছয় হাঁকিয়ে বাংলাদেশ দল ম্যাচ ও টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করে বলে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিকালি চ্যালেঞ্জড এর সভাপতি অধ্যাপক শেখ আবদুস সালাম জানান।
তিন ম্যাচের এ সিরিজ ১৩ নভেম্বর শুরু হয়। আগের দুই ম্যাচে দুই দলই একবার করে বিজয়ী হয়েছিল।
সালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া এক কোটি টাকা সহায়তা নিয়ে ২০১৩ সালে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিকালি চ্যালেঞ্জড এর যাত্রা শুরু হয়।
প্রতিবন্ধী ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রী অ্যাসোসিয়েশনকে শেরেবাংলা নগরে ৪ দশমিক ৬ একরের একটি জমি দিয়েছেন।
এ অ্যাসোসিয়েশনের খেলোয়াড়রাই ২০১৫ সালে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) আয়োজনে ঢাকায় প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেয় বলে জানান তিনি।
প্রতিবন্ধী ক্রিকেট ॥ ভারতে সিরিজ জিতল বাংলাদেশ

Be the first to comment on "প্রতিবন্ধী ক্রিকেট ॥ ভারতে সিরিজ জিতল বাংলাদেশ"