শিরোনাম

একশো কোটির দোরগোড়ায় কাবিল

নিউজ ডেস্ক : শুরুতে দৌড়ে কিছুটা পিছিয়েই ছিল। কিন্তু দেখতে দেখতে একশো কোটির দিকে এগোচ্ছে কাবিল।

একইদিন মুক্তি পেয়েছিল রইস ও কাবিল। শাহরুখ বনাম হৃত্বিকের লড়াইয়ে কে এগিয়ে থাকেন, তা নিয়ে নানা বিতর্ক ছিল। বাণিজ্যের হিসেবে রইসই এগিয়ে। তবে শুরুর দিকে যতটা এগিয়েছিল, ততটা নয়। ব্যবধান কমছে।
রাকেশ রোশন প্রযোজিত ও হৃত্বিক অভিনীত ছবি প্রথম দিনেই ব্যবসা করেছিল ১০.৪৩কোটি টাকার। তৃতীয়দিন ১৮.‌৬৩। পরের সপ্তাহ থেকে অঙ্কটা কমতে শুরু করে। এখন গড়ে দিন পাঁচ থেকে ছ কোটি টাকার ব্যবসা। সূত্রের দাবি, রবিবারের মধ্যেই একশো কোটির সীমানা পেরিয়ে যাবে কাবিল।

basic-bank

Be the first to comment on "একশো কোটির দোরগোড়ায় কাবিল"

Leave a comment

Your email address will not be published.


*