শিরোনাম

শিক্ষার্থীদের কাঁধে হাঁটার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

নিউজ ডেস্ক : মেলান্দহ উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে মানব সেতুতে হাঁটা ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

জামালপুর শহরের দয়াময়ী মোড়ে অনুষ্ঠিত এ মানববন্ধনে জেলা শহরের বিভিন্ন শিশু সংগঠন ও নানা শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

এ মানববন্ধনে বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জাহাঙ্গীর সেলিম, সাযযাত আনছারী, আমির উদ্দিন, মোস্তফা বাবুল, মোস্তফা মনজু, আনোয়ার হোসেন মিন্টু প্রমুখ।
এ মানববন্ধনে বক্তারা সকলেই মাহমুদপর, হাইমচর ও মনোহর্দীতে শিক্ষার্থীদের তৈরি মানব সেতুর উপর হেঁটে যাওয়া শিশু নির্যাতনকারী ও তাদের সহযোগীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

basic-bank

Be the first to comment on "শিক্ষার্থীদের কাঁধে হাঁটার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*