শিরোনাম

এতটা বাজে ব্যাটিং! ম্যাচ শেষে মুশফিক

নিউজ ডেস্ক : “নিউজিল্যান্ডে দুই টেস্ট এবং ভারতের বিপক্ষে একটি টেস্টের সর্বমোট ৬ ইনিংসে এতটা বাজে ব্যাটিং আমরা করিনি”- গল টেস্ট শেষে সংবাদ সম্মেলনে এভাবেই নিজেদের দায় স্বীকার করে নিলেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। গল টেস্টে ২৫৯ রানের পরাজয়ের পর নিজেদের ব্যর্থতা খুঁজছে বাংলাদেশ। ঘুরে ফিরে এল সেই একই সমস্যা- দ্বিতীয় ইনিংসে টিকে থাকা আর বড় জুটির আক্ষেপ।

নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৫৯৫ রানের পর ক্রমান্বয়ে যেন পতন ঘটছে বাংলাদেশের ব্যাটিংয়ের। সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়কও এর জন্য নিজেদের ব্যর্থতাকেই স্বীকার করে নিলেন। এই সহজ স্বীকারোক্তি ছাড়া হয়তো আর করার কিছু ছিল না। তবে স্বীকারোক্তির পরও কথা থেকে যায়। সেটি হলো, কেন তরুণ অনভিজ্ঞ লঙ্কান দলের সামনে এভাবে ভেঙে পড়ল পূর্ণশক্তির বাংলাদেশ দল? সমস্যাটা কোথায় ছিল?

অধিনায়ক বললেন, “আমার মনে হয়, ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ এবং অ্যাপ্লিকেশন মোটেই সঠিক ছিল না। আমরা চেয়েছিলাম সকালের সেশনে, বিশেষ করে প্রথম ঘণ্টায় সতর্ক ও সাবধানে থেকে কম উইকেট হারাতে; কিন্তু হয়েছে তার উল্টোটা। ম্যাচ বাঁচানোর জন্য যে ব্যাটিংটা করা দরকার ছিল তেমনটা আমরা করতে পারিনি। প্রথম এক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ ছিলো। কিন্তু দুঃখজনকভাবে সে সময়ে আমরা ভালো কিছু করতে পারিনি। ”

মুশফিক মনে করেন পঞ্চম দিনের প্রথম ঘণ্টাতেই হেরে বসেছে বাংলাদেশ। ৩৭ রানের মধ্যে প্রথম ৫ উইকেট হারায় টাইগাররা। শেষ ৫ উইকেটের পতন ঘটে ৯৩ রানের মধ্যে। এর মাঝে মুশফিক আর লিটন দাসের সেই লড়াকু জুটি থেকে আসে ৫৪ রান। সেই লড়াই শেষ হয় আরেকটি ধসের মধ্য দিয়ে। আশ্চর্য হলেও সত্যি, বিনা উইকেটে ৬৭ থেকে ১০ উইকেটের পতন ঘটে ১৩০ রানে!

basic-bank

Be the first to comment on "এতটা বাজে ব্যাটিং! ম্যাচ শেষে মুশফিক"

Leave a comment

Your email address will not be published.


*