শিরোনাম

এবার অ্যাশেজেও দিবারাত্রির টেস্ট?

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটের শুরু যেখানে সেই অ্যাশেজেও লাগছে যুগের হাওয়া। আগেও লেগেছে অনেক। কিন্তু এবার একেবারে অন্যরকম হাওয়া। সামনের বছর ঐতিহ্যবাহী অ্যাশেজের একটি টেস্টও যে হতে পারে ডে নাইট ম্যাচ!

অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সেই পরিকল্পনা করছে। আগামী গ্রীষ্মে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড শতবর্ষের মর্যাদার লড়াইটা অস্ট্রেলিয়াতেই হবে। হালে গ্যাবায় টেস্ট হচ্ছিল না। তবে আগামী অ্যাশেজ শুরু হবে শোনা যাচ্ছে গ্যাবা টেস্ট দিয়েই। আর ওই ম্যাচটি গোলাপি বলে, কৃত্রিম আলোতে করার কথাই শোনা যাচ্ছে।

গেল বছর নভেম্বরে ইতিহাসের প্রথম দিবা রাত্রির টেস্ট অস্ট্রেলিয়াতেই হয়েছে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। এরপর এই বছর আরো দুটি ডে নাইট টেস্ট দেখলো ক্রিকেট। একটি সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ খেলল। অন্যটি কদিন আগে অস্ট্রেলিয়ায় স্বাগতিকরা খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

ব্রিসবেনের গ্যাবায় মৌসুম শুরুর রেকর্ডটা দারুণ অস্ট্রেলিয়ার। ওখানে ১৯৮৮ সালের পর থেকে কোনো টেস্ট হারেনি তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া এখনো নিশ্চিত করেনি যে অ্যাশেজে তারা দিবারাত্রির টেস্ট আনছে প্রথমবারের মতো। তবে এটা নিশ্চিত করেছে যে এই বিষয়ে কথা বার্তা চলছে।

basic-bank

Be the first to comment on "এবার অ্যাশেজেও দিবারাত্রির টেস্ট?"

Leave a comment

Your email address will not be published.


*