নিউজ ডেস্ক : কলম্বিয়ায় বিমান দুর্ঘটনা গোটা ফুটবলবিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ব্রাজ়িলের চ্যাপেকোয়েন্স FC দলের অধিকাংশ ফুটবলারই এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। মাত্র দু’সপ্তাহ আগের ঘটনা। গোটা আর্জেন্টিনা দলকে নিয়ে এই বিমানটিতে চেপে এসেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি।
প্রসঙ্গত, বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে কলম্বিয়ার বিরুদ্ধে খেলতে গিয়েছিল আর্জেন্টিনা দল। এই ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছিল নীল-সাদা ব্রিগেড। ওই ম্যাচে একটি দুর্দান্ত ফ্রি কিকের সাহায্যে প্রথম গোলের দরজা খুলে দিয়েছিলেন মেসি।
মেসি একথা জানতেন না যে ওই একটি বিমানে চেপে তিনি কলম্বিয়া গিয়েছিলেন। যখন জানতে পারলেন, তখন মেসি এবং নেইমার সবার আগে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। শেষশ্রদ্ধা জানিয়েছেন পেলে, ম্যারাডোনা এবং ক্রিশ্চিয়ানো রোনালদোও।

Be the first to comment on "দুই সপ্তাহ আগে এই বিমানেই চেপে এসেছিলেন মেসিরা"