নিউজ ডেস্ক : বাঙালি দুষ্কৃতকারী শব্দ ব্যবহার করায় গাইবান্ধার বিশেষ পুলিশ সুপারকে তলব করেছেন হাইকোর্ট। আগামী ২ জানুয়ারি তাকে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের ডিভিশন বেঞ্চ সোমবার এই আদেশ দেন।
হাইকোর্টের তলবে আজ আদালতে হাজির হন গাইবান্ধার ডিসি মোহাম্মদ আবদুস সামাদ। তার দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে গাইবান্ধার বিশেষ পুলিশ সুপারকে তলব করেন আদালত।
আদালতে ডিসি আবদুস সামাদ বলেন, গত ১৬ নভেম্বর পুলিশ সুপারের কাছ থেকে হামলার ঘটনার বিষয়ে একটি সংক্ষিপ্ত বর্ণনা পাই। ওই বর্ণনায় বাঙালি দুষ্কৃতকারী শব্দটি ছিল। যেহেতু বিষয়টি তদন্তের জন্য নিয়েছি সেহেতু ওই শব্দটি হুবহু রাখা হয়েছে।

Be the first to comment on "এবার গাইবান্ধার এসপিকে হাইকোর্টে তলব"