শিরোনাম

এবার হিন্দিতে হেমলক সোসাইটি!‌

নিউজ ডেস্ক : সৃজিত মুখার্জির প্রিয় ছবি কী?‌ অটোগ্রাফ থেকে চতুষ্কোন, বাইশে শ্রাবণ থেকে রাজকাহিনী, জাতিস্মর থেকে জুলফিকর। এমন অনেক নামই উঠে আসতে পারে।

কিন্তু মানুষের কাছে হেমলক সোসাইটির আবেদন অন্যরকম। এমনটাই মনে করেন পরিচালক। হেমলক সোসাইটি মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা জোগায়, এমন বার্তাই বারবার পেয়েছেন সৃজিত।
এবার সেই হেমলক সোসাইটির রিমেক হতে চলেছে। সৃজিত এখন ব্যস্ত বেগমজান (‌রাজকাহিনীর হিন্দি রিমেক)‌ নিয়ে। তারপরেই নাকি হেমলক সোসাইটির রিমেক হতে পারে। টলিউড সূত্রে এমনই খবর। সৃজিত নিজেও বলছেন, আমার কোনও ছবি যদি জীবনের প্রতি ভালবাসা তৈরি করে, তা হল হেমলক সোসাইটি। ’‌ একজন চিঠি লিখেছিলেন। একজন ফোন করেছিলেন। দুজনেরই এক কথা, আত্মহত্যা করার কথা ভেবেছিলাম। কিন্তু হেমলক সোসাইটি দেখার পর ভাবনা বদলাই। নতুন করে বাঁচতে শিখি।
ভাবনাটি বেশ অভিনব। সিনেমাপ্রেমীরা মনে করেন, হেমলকের বিষয়টি বেশ অভিনব। কৌতুক আছে। তার মোড়কেই রয়েছে জীবনবোধ। এমন বিষয় নিয়ে হিন্দিতে ছবি হলে তা সাড়া ফেলতে পারে। নতুন বছরে কাকাবাবু সিরিজের ছবি করার কথা। তারপরই কি তবে হেমলক সোসাইটি ?‌ আপাতত সেই অপেক্ষাতেই থাকা যাক। – আজকাল

basic-bank

Be the first to comment on "এবার হিন্দিতে হেমলক সোসাইটি!‌"

Leave a comment

Your email address will not be published.


*