শিরোনাম

এমপি-ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক : ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী ছাত্র-শিক্ষকের ওপর পুলিশের হামলায় এক শিক্ষকসহ দুই জনের নিহতের ঘটনায় স্থানীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিন, তাঁর পুত্র ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

কলেজ জাতীয়করণের দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক আবুল হোসেন বাদি হয়ে আজ বুধবার এ মামলাটি দায়ের করেন।

গত ২৭ নভেম্বর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারী শিক্ষক ও ছাত্রদের ওপর পুলিশের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলবাড়িয়া কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও সফর আলী (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।

basic-bank

Be the first to comment on "এমপি-ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা"

Leave a comment

Your email address will not be published.


*