নিউজ ডেস্ক : এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে নিয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সুপ্রীমকোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করেন। রিটকারী নিজেই এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন। রিটে বলা হয়, সংবিধানের ৬৪ (১) ও ৯৬ (১) অনুযায়ী ৬৭ বছর পরে আর এই পদে থাকার নিয়ম নেই। রিটে আরো বলা হয়, আইন লঙ্ঘন করে প্রায় আট বছর অবিরামভাবে এই পদে বহাল আছেন বর্তমান অ্যাটর্নি জেনারেল।
এ্যাটর্নি জেনারেলকে নিয়ে হাইকোর্টে রিট

Be the first to comment on "এ্যাটর্নি জেনারেলকে নিয়ে হাইকোর্টে রিট"