শিরোনাম

এ বছর জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৯ জন

নিউজ ডেস্ক : প্রশিক্ষিত যুবক ও নারীদের মধ্য থেকে আত্মকর্মসংস্থান প্রকল্প স্থাপনে দৃষ্টান্তমূলক অবদান রাখার স্বীকৃতি দিচ্ছে সরকার। স্বীকৃতিস্বরূপ ১৪ জন সফল আত্মকর্মী ও পাঁচজন সফল যুব সংগঠকসহ মোট ১৯ জনকে এ বছর জাতীয় যুব পুরস্কার দেওয়া হবে। আজ রবিবার সকা‌লে যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌ন করে এ তথ্য জানান যুব ও ক্রীড়া প্র‌তিমন্ত্রী বী‌রেণ শিকদার।

জাতীয় যুব‌দিবস ২০১৬ উপল‌ক্ষে এ সংবাদ সম্মেলনের আ‌য়োজন করা হয়। আগা‌মী ১ নভেম্বর জাতীয় যুব‌ দিবস পা‌লিত হবে। সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আ‌রিফ খান জয়।

বীরেণ শিকদার ব‌লেন, আগা‌মী ১ ন‌ভেম্বর ওসমানী স্মৃ‌তি মিলনায়ত‌নে যুবদের হা‌তে এ পুরস্কার তু‌লে দে‌বেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। পুরস্কার হি‌সে‌বে প্র‌ত্যেক‌কে এক‌টি ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া যি‌নি প্রথম হ‌বেন তা‌কে ৫৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৫০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার ৪৫ হাজার টাকা।

basic-bank

Be the first to comment on "এ বছর জাতীয় যুব পুরস্কার পাচ্ছেন ১৯ জন"

Leave a comment

Your email address will not be published.


*