শিরোনাম

ঐশ্বরিয়ায় মুগ্ধ প্রীতি জিনতা

নিউজ ডেস্ক :  বয়স চল্লিশের কোঠা পেরিয়ে গেছে। দীর্ঘদিন ঝুলিতে কোনও সুপারহিট ফিল্মও নেই। তবু ঐশ্বরিয়া রাই বচ্চনের ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অ্যাশের গুণমুগ্ধের তালিকায় এবার নতুন নাম প্রীতি জিনতা। অক্টোবরে দীপাবলির সময়ে রিলিজ করার কথা করণ জোহরের ফিল্ম ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। যাতে রণবীর কাপুর, আনুশকা শর্মার সঙ্গে দেখা যাবে ঐশ্বরিয়াকেও। ফিল্মের ট্রেলারে বচ্চন-‌বধূকে দেখে মুগ্ধ প্রীতি। তিনি টুইট করেছেন, ‘ঐশ্বরিয়া, গণেশ চতুর্থীর শুভেচ্ছা নিও। ‌অ্যায় দিল হ্যায় মুশকিলের ট্রেলারটা বারবার দেখছিলাম। তোমাকে দেখলে এখনও মুগ্ধ হয়ে যাই। অসাধারণ লাগছে তোমাকে। ছেলে হলে হয়তো প্রেমেই পড়ে যেতাম।’ পাল্টা রসিকতা করতে ছাড়েননি ঐশ্বরিয়ার স্বামী অভিষেক বচ্চন। তিনি লিখেছেন, ‘প্রীতি তুমি আমার স্ত্রী’র থেকে দূরে থাকো।’
সূত্র: ‌আজকাল

basic-bank

Be the first to comment on "ঐশ্বরিয়ায় মুগ্ধ প্রীতি জিনতা"

Leave a comment

Your email address will not be published.


*