শিরোনাম

ব্যস্ত রাস্তায় পিঠে সওয়ারি নিয়ে উটপাখির (দেখুন ভিডিও)

নিউজ ডেস্ক : প্রকাশ্য রাস্তায় ঘোড়-সওয়ার প্রায়শই দেখা যায়। কখনো সখনো চোখে পড়ে হাতি, উট। কিন্তু ব্যস্ত রাস্তায় হঠাৎই যদি পিঠে সওয়ারি নিয়ে দ্রুত বেগে ছুটে যায় উটপাখি! গল্পকথা নয়, এমনটাই হয়েছে কাজাখস্তানের আলমাটিতে। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ফুটেজে দেখা গেছে, আলমাটির ব্যস্ত রাস্তায় উটপাখির পিঠে বসে দ্রুতগতিতে ছুটে চলেছেন এক ব্যক্তি।
যদিও ব্যাঙ্ক অফ আস্তানার দাবি, ভিডিওটি সত্যি নয়। নকল। খুব দক্ষতার সঙ্গে এডিট করা হয়েছে। একটি ফাঁকা জায়গায় শ্যুটিংটি করা হয়েছে বলে দাবি তাদের। দাবি আরও জোরদার করতে প্রমাণস্বরূপ ছবিও দেখিয়েছে তারা।

basic-bank

Be the first to comment on "ব্যস্ত রাস্তায় পিঠে সওয়ারি নিয়ে উটপাখির (দেখুন ভিডিও)"

Leave a comment

Your email address will not be published.


*