শিরোনাম

কক্সবাজারে বন্দুকযুদ্ধে একজন নিহত, আহত-১০

নিউজ ডেস্ক : কক্সবাজারে মহেশখালীর কালারমারছড়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের বন্দুকযুদ্ধে একজন নিহত ও ১০জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে মহেশখালীর কালারমারছড়া নুনাছড়ি বাজারে খলিল বাহিনী ও তারেক বাহিনীর দু’পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, খলিল বাহিনীর মাহমুদুল্লাহ, বদাইয়া, শাহজাহান, শাহাব উদ্দিন ও জয়নালসহ অস্ত্রধারী সন্ত্রাসীরা তারেক বাহিনীর সদস্য উত্তর ঝাপুয়ার আক্তার হোসাইনের পুত্র রিদুয়ানকে (২৫) উপুর্যপরি ৩টি গুলি ও পরে ধারালো কিরিচ দিয়ে জবাই শেষে ঘটনাস্থলে মৃত্যু নিশ্চিত করে। এখবর ছড়িয়ে পড়লে কিছুক্ষণের মধ্যে উভয় পক্ষের লোকজন কালারমারছড়া নুনাছড়ি বাজারে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। গুলিবিদ্ধ আহত ১০ জনের মধ্যে নুনাছড়ির মো: ইসলামের পুত্র রমজান আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মহেশখালী থানার ওসি জানান, ঘটনার পর পুলিশ অপরাধীদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।

basic-bank

Be the first to comment on "কক্সবাজারে বন্দুকযুদ্ধে একজন নিহত, আহত-১০"

Leave a comment

Your email address will not be published.


*