শিরোনাম

কলেজ র‌্যাঙ্কিং সংক্রান্ত তথ্য আহ্বান

নিউজ ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিংয়ের কেপিআই সম্পর্কিত প্রশ্নমালা অনলাইনে পূরণ করে তথ্য প্রেরণের শুরু হয়েছে এবং ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানসমূহের চবৎভড়ৎসধহপব-এর ভিত্তিতে র‌্যাংকিং করে ৮টি বিভাগের প্রত্যেকটি থেকে সরকারি-বেসরকারি নির্বিশেষে ১০টি করে মোট ৮০টি কলেজকে নির্বাচন করে জাতীয় পর্যায়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে এ সব কলেজসমূহকে পুরস্কৃত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

র‌্যাংকিংয়ের কেপিআই সম্পর্কিত তথ্যাবলীর সময়কাল হবে ২০১৫ সালের ১ ডিসেম্বর থেকে ২০১৬ সালের ৩০ নভেম্বর পর্যন্ত। এক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আপনার কলেজের সঠিক কলেজ কোড ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে কলেজ র‌্যাংকিং ফরম-২০১৬ যথাযথভাবে পূরণ করে হার্ডকপি রেজিস্ট্রার দফতরে প্রেরণের জন্য কলেজসমূহকে আহ্বান করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।

basic-bank

Be the first to comment on "কলেজ র‌্যাঙ্কিং সংক্রান্ত তথ্য আহ্বান"

Leave a comment

Your email address will not be published.


*