শিরোনাম

কাজলের ইচ্ছা

নিউজ ডেস্ক  :  রোমান্টিক ধাঁচের ছবিতে কাজ করেছেন মূলত। তবে এবার বলিউড অভিনেত্রী কাজলের ইচ্ছে অ্যাকশনধর্মী ছবিতে কাজ করার। ক্যারিয়ারে অন্তত একবারের জন্য হলেও পর্দায় অ্যাকশন করতে চান তিনি।
কাজলের কথায়, ‘‘অ্যাকশন ফিল্ম করার প্রচণ্ড ইচ্ছে। ব্যাপারটা কঠিন। কিন্তু যাই হোক, জীবনে সব ধরনের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। অবশ্য আমি একটু অলস! তবে একবার না একবার অন্তত অ্যাকশনধর্মী ছবিতে কাজ করবই।’’
এর আগে তাকে দেখা গিয়েছিল রোহিত শেট্টির ‘দিলওয়ালে’তে। সেখানে বন্দুকবাজি করেছেন হালকা! ‘দিলওয়ালে’কে কাজলের কামব্যাকও বলা হয়ে থাকে। অনেক ভাবনাচিন্তা করেই কাজল বেছেছিলেন এই ছবি। যদিও ছবি প্রশংসা পায়নি। দেখা যাক, এবার অ্যাকশন ছবিতে কাজ করা নিয়ে কাজলের ভাবনাচিন্তা ফলপ্রসূ হয় কি না!

basic-bank

Be the first to comment on "কাজলের ইচ্ছা"

Leave a comment

Your email address will not be published.


*