নিউজ ডেস্ক : প্রিমিয়ার লিগে রবিবার রাতে দিয়েগো কস্তার একমাত্র গোলে মিডলসবরোকে হারিয়ে শীর্ষে উঠে এসেছে চেলসি। প্রতিপক্ষের মাঠে ৪১তম মিনিটে এগিয়ে যায় আন্তোনিও কন্তের দল। এডেন হ্যাজার্ডের কর্নারে ডি বক্সে জটলার মধ্যে থেকে বল ঠিকানায় পৌঁছে দেন কস্তা।
‘ব্লুজ’ খ্যাত দলটির এবারের লিগে এটি নবম জয়, ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৮। ১১ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে মিডলসবরো।
সমান ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুল দ্বিতীয় ও ম্যানচেস্টার সিটি তৃতীয় স্থানে আছে।
চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৫। এক পয়েন্ট কম নিয়ে টটেনহ্যাম হটস্পার পঞ্চম। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ম্যানচেস্টার ইউনাইটেড।

Be the first to comment on "মিডলসবরোকে হারিয়ে শীর্ষে চেলসি"