নিউজ ডেস্ক : কুষ্টিয়ার মিরপুর বাসস্ট্যান্ডের কাছে ট্রাকচাপায় আফরোজা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই নারী মেহেরপুরের কারশেদ পাড়ার আজমান হোসেনের স্ত্রী।
মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সকালে আফরোজা তার দেবর মহিফুজুল ইসলামের সঙ্গে মোটরসাইকেলে করে মেহেরপুর থেকে কুষ্টিয়ায় যাচ্ছিলেন। পথে মিরপুর বাসস্ট্যান্ডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান আফরোজা। এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।

Be the first to comment on "কুষ্টিয়ায় ট্রাকচাপায় নারী নিহত"