শিরোনাম

নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

নিউজ ডেস্ক : বিয়ের তিন মাসের মাথায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে নাটোরের এক যুবকের প্রাণদণ্ডের রায় দিয়েছে আদালত।
বৃহস্পতিবার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম দুই বছর আগে এ মামলার রায় ঘোষণা করেন।
আসামি কাজল কুমার সরকারকে (২২) মৃত্যুদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে বলে এ আদালতের বিশেষ পিপি এ কে এম শাজাহান কবির জানান।
মামলার অভিযোগে বলা হয়, বিয়ের তিন মাসের মধ্যে ২০১৫ সালের ১২ অক্টোবর কাজল তার স্ত্রী মিনা রানীকে যৌতুকের দাবিতে শ্বাসরোধে হত্যা করেন।
মেয়েটির বাবা পরদিন থানায় মামলা দায়ের করলে পুলিশ কাজলকে গ্রেপ্তার করে।

basic-bank

Be the first to comment on "নাটোরে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়"

Leave a comment

Your email address will not be published.


*