শিরোনাম

কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক : কুষ্টিয়ার ভেড়ামারায় ধারালো বটি দিয়ে স্ত্রী মুসলিমা খাতুনকে (৩২) কুপিয়ে হত্যা করেছে তার স্বামী দেলোয়ার হোসেন। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার বামনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভেড়ামারা মডেল থানার ওসি নুর হোসেন খন্দকার জানান, পারিবারিক কলহের জের ধরে বামনপাড়া এলাকার দেলোয়ার হোসেন তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন মুসলিমা খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনার পর থেকেই নিহতর স্বামী দেলোয়ার পলাতক রয়েছেন। এ ব্যপারে ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তর জন্য কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান ওসি।

basic-bank

Be the first to comment on "কুষ্টিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*